Skip to main content

বাংলাদেশ থেকে USA-তে LLC Business খুলবেন কিভাবে ?

অনলাইনে বাংলাদেশে বসেই PayPal বা Stripe বা Shopify Payments লিগ্যালি, কোন ধরনের ঝামেলা ছাড়াই ব্যবহার করে USA তে বিজনেস এন্টিটি প্রতিষ্ঠা করে ইন্টারন্যাশনাল বিজনেস করতে চাইলে কি কি করতে হবে, সেটা এবং একটা স্টেপ বাই স্টেপ LLC Business Entity তৈরির সহজ গাইডলাইন শেয়ার করবো আজকে।

আজকের পর থেকে; যে কেউ এখন অনলাইনে প্রায় সব ধরনের সার্ভিস পেমেন্ট নেয়া, যেকোন ধরনের প্রোডাক্ট ইন্টারন্যাশনালি সেল করা, পেপাল এবং স্ট্রাইপের মতো জনপ্রিয় যে কোন পেমেন্ট গেটওয়ে ব্যবহার করতে না পারার মতো বহুদিনের সব সমস্যার সমাধান করে আপনার অনলাইনে চলার পথের সব বাধা সরিয়ে, সুদূর আমেরিকায় বাংলাদেশে বসেই একটা কোম্পানি স্থাপন করে নিশ্চিন্তে, ফোকাসড থেকে সামনে এগিয়ে যেতে পারবেন।

চলুন শুরু করা যাক -

✅ স্টেপ ১ঃ বাংলাদেশে আমরা যেকোন নামে বিজনেস শুরু করতে পারি। ট্রেড লাইসেন্সের ক্ষেত্রেও নাম এর ডুপ্লিকেসি ম্যাটার করে না। ট্রেডমার্কের সময় এইটা দেখা হয়, যদিও শতকরা ৫% বিজনেসও বাংলাদেশে ট্রেডমার্ক করতে যায় না (Ltd Company Holder এর ব্যাতিক্রম)। আমেরিকাতে এইটা আবার একদম শুরুতেই করতে হয়। মানে, আপনার বিজনেসের নাম হতে হবে ইউনিক এবং এইটা রিজার্ভ করে নিতে হয় প্রথম থেকেই। সুতরাং প্রথমেই আপনি যেই State এ বিজনেসটা ফর্ম করবেন; সেই স্টেটের অফিসিয়াল সাইটেই নাম সার্চ করার অপশন পাবেন। যেমন ধরেন আপনি Kentucky স্টেট এ বিজনেস এন্টিটি ফর্ম করবেন (আপনি কোন স্টেটে বিজনেসটা ফর্ম করবেন সেটাও রিসার্চ করে নিতে পারেন যেমন KY, WY, DE এসব)। এর জন্যে প্রথমেই sos. ky. gov (শুধু কেন্টাকির জন্যে) সাইটে গিয়ে আপনার এন্টিটি ফর্মেশনের জন্যে লিঙ্ক পাবেন। ওখানে আপনার নাম দেয়ার সাথে সাথেই ওরা দেখাবে যে এই বিজনেস নামটা এভেইলেবল আছে কি না।

✅ স্টেপ ২ঃ যাদের নিজস্ব ইন্টারন্যাশনাল মাস্টারকার্ড বা ভিসা কার্ড আছে, তারা এখন ওই Kentucky এর অফিসিয়াল সাইট থেকেই Article of Organization, Company Stacks সহ সব ইনফরমেশন দিয়ে LLC করার জন্যে সব প্রক্রিয়া নিজে নিজে করে আগাতে পারেন।

তবে সমস্যা হচ্ছে - অধিকাংশ সময় ইউএস এর সরকারি সাইটগুলো বাংলাদেশি বিলিং এড্রেস এর ইন্টারন্যাশনাল কার্ডগুলোও সাপোর্ট করে না। পাশাপাশি, একটা বিজনেস এন্টিটির (LLC টা) ভালো স্ট্যাটাস বজায় রাখার জন্যে নিয়মিত বিভিন্ন জিনিস যেমন BOI Report, Annual Report to State, S-Election Docuement, Yearly Tax Return সাবমিট করতে হয়। সাথে সাথে অনলাইনে বিভিন্ন ধরনের ফাইনান্সিয়াল প্রতিষ্ঠানগুলোতে রেজিস্ট্রেশন এর সময় EIN সহ IRS অনুমোদিত বিভিন্ন ডকুমেন্ট লাগে।

কোন একটা এজেন্সির মাধ্যমে LLC করলে উপরেল্লিখিত সবকিছু তারা মেইন্টেইন করবে, আপনার হয়ে পেমেন্ট করে দিবে, ইভেন যখনি কোন কিছু সাবমিট করার কথা ওই স্টেট বা গভমেন্টকে; এজেন্সি আপনার হয়ে সব কিছু করে দিবে। আপনাকে তারাই নটিফাই করবে যখন যেটা লাগবে। নিজে নিজে করলে এই কাজগুলোর জন্যে নিজেকেই খোঁজখবর রাখতে হয়। এইখানে আপনার এক্সট্রা চার্জ যাবে কিছু (এজেন্সির বিভিন্ন কাজের সার্ভিস চার্জ হিসেবে যা বাৎসরিক ১৫০ বা ২০০ ডলারের বেশী না ইন টোটাল); তবে অনেক ধরনের ঝক্কি ঝামেলা থেকে বেঁচে যাবেন। আমার ব্যক্তিগত পরামর্শ হচ্ছে এই স্টেপে এসে আপনি IncAuthority, Bizee, LegalZoom, BusinessRocket বা এই ধরনের এজেন্সি থেকে আপনার LLC টা নেন। একদম ঝামেলামুক্ত বিজনেস করতে পারবেন।

✅ স্টেপ ৩ঃ আপনার একটা ভার্চুয়াল ইউএস বেইজড মেইলিং এড্রেস খুলতে হবে এবং ইউএস বেইজড একটা ফোন নাম্বারও সংগ্রহ করতে হবে, যেটা আপনার বিজনেস ডকুমেন্টস + এন্টিটি ফর্মেশন এর সময় লাগবে। আশার কথা হচ্ছে, ব্যাসিক মেইলিং সার্ভিসের জন্যে প্রচুর ওয়েবসাইট আছে, যেগুলাতে রেজিস্ট্রেশন করলেই আপনি একটা USA Based মেইলিং এড্রেস পেয়ে যাবেন (অনেকে আবার ফ্রি সার্ভিসও দেয়)। যেমন MyUS, ReShip and Shipito - এর যে কোন একটাতে রেজিস্ট্রেশন করলেই এনাফ।

তারপর ইউএস বেইজড ফোন নাম্বার আপনি কিনে নিতে পারবেন Google Voice, Line2, OpenPhone এমন যে কোন একটা প্লাটফর্ম থেকে। ফ্রি ফোন নাম্বারও পাওয়া যায় যেমন TextFree, TextNow, CallHippo - এইগুলোও ট্রাই করে দেখতে পারেন। তবে সিউর হয়ে নিবেন সেই নাম্বার দিয়ে আপনি অন্তত Text Msg আদান প্রদান করতে পারেন কি না বা কেউ আপনাকে টেক্সট করলে সেটা আপনি পাচ্ছেন কি না।

✅ স্টেপ ৪ঃ ধরলাম আপনি IncAuthority Bizee, LegalZoom, BusinessRocket বা এমন যে কোন একটা এজেন্সির শরণাপন্ন হয়েছেন। এখন আপনি IncAuthority বা এই ধরনের যেকোন সাইটে গেলেই Business Entity ফর্ম করার Get Started অপশন পাবেন। এক্ষেত্রে অফিসিয়ালি আমেরিকার স্টেট ফাইলে আপনার মনোনীত এজেন্সির নামও থাকবে আপনার কোম্পানির পাশাপাশি।

জাস্ট ওদের দেয়া সব ফর্ম ফিল আপ করেন এবং যতো ধরনের ইনফোরমেশন চায় সব একটা একটা করে দিয়ে দিবেন। আপনি কি ধরনের ব্যবসা করবেন, আপনার কোন পার্টনার আছে কি না, আপনার কোম্পানিতে আর কারো কোন শেয়ার আছে কি না, বাংলাদেশে আপনার কাছে থাকা সরকারি সব ডকুমেন্টস এক এক করে দিন।

✅ স্টেপ ০৫ঃ উপরের ধাপগুলো অনুযায়ী সব কিছু কমপ্লিট করার ৪৮ - ৭২ ঘণ্টার মধ্যেই আপনার ইউএসএ বেইজড Limited Liability Company (LLC) টা গঠন হয়ে যাওয়ার কথা। এখন আপনি আপনার এই নতুন কোম্পানির ইনফরমেশন অনুযায়ী আপনার এজেন্টদের ওয়েবসাইটের সহায়তা নিয়েই ইউএসএর বিভিন্ন ব্যাংকে একাউন্ট খুলতে পারবেন। পাশাপাশি Stripe (পেয়োনিয়ার বা ওয়াইজের ব্যাংক চালিয়ে দিতে পারবেন), Shopify Payments এবং PayPal সহ (লোকাল ইউএস ব্যাংক লাগে, যদিও একটা LLC থাকলে এইগুলো করা অনেক ইজি ইউএসএ তে) যত যায়গায় একাউন্ট দরকার, সব নিজের মতো করে সব করে নিতে পারবেন।

এইখানে কিছু জিনিস বলে রাখা দরকার যে - এজেন্সিগুলো বাৎসরিক একটা সার্ভিস চার্জ কাটে এবং টুকটাক ফাইলিং এর সময়ও টাকা চার্জ করে। আবার আমেরিকার বিভিন্ন স্টেট অনুযায়ী ফাইলিং চার্জও ভিন্ন হয়। এজেন্সিগুলোকে সার্ভিস চার্জ দিতেই হবে, তবে টুকটাক অনেক সার্ভিস আপনি বাইরে থেকে করিয়ে নিতে পারেন টাকা বাঁচাতে চাইলে। সেই টোটকাগুলো না হয় অন্য আরেকদিন শেয়ার করবো।

✅ স্টেপ ০৬ঃ আপনাকে এর পর থেকে ইলিগ্যালি কোন জায়গায় একাউন্ট করতে হবে না। বা, একাউন্ট হারানোর কোন ভয় থাকবে না কোন প্লাটফর্ম থেকেই। আপনার ওয়েবসাইটে এখন আপনি আপনার বিজনেসকে USA অথবা Internationally Built বিজনেস হিসেবে প্রমোট করতে পারবেন। আমেরিকানরা সাধারণত আমেরিকা বেইজড বিজনেসকে বেশী ট্রাস্ট করে - সুতরাং টার্গেট মার্কেট নিয়েও আপনি একটা সুবিধাজনক জায়গায় থাকবেন।

✅ স্টেপ ০৭ঃ এখন আপনার কাজ বিজনেসে ফোকাস করা। ইন্টারন্যাশনাল মার্কেট টার্গেট করে প্রোডাক্ট ডেভেলপ করা, সার্ভিস সেল করা, নিজের অভিজ্ঞতা সেল করা। আপনার মার্কেটটা এখন অনেক বড়, ইচ্ছে করলেই আপনি পৃথিবীর সব বড় বড় মিলিওনিয়ারদের টার্গেট করতে পারবেন।

কারণ টাকা গ্রহণ করা, টাকা প্রদান করা কিংবা ইউএস বেইজড এড্রেস এবং বিজনেস এন্টিটি থাকার কারণে - আপনি এখন আপনার আশেপাশের লাখো মানুষের চেয়ে বেশী শক্তিশালী। কোটি মানুষের চেয়েও আপনার ভিত্তি এখন বেশ শক্ত। আপনি নিজেকে এখন যতো বড় মনে করেন, যত বড় স্বপ্ন দেখেন; আপনি আসলেই তত বড়। জাস্ট এখন নিজেকে মেলে ধরার পালা, নিজে নতুন ভাবে গড়ে তোলার পালা।

ওহ আরেকটা কথা বলতে ভুলে গিয়েছি!

এজেন্সি হায়ার না করতে চাইলে বা সব নিজে নিজে সব করতে না চাইলে অন্য একটা পদ্ধতি আছে। আপওয়ার্ক থেকে ফ্রিল্যান্সার হায়ার করতে পারেন যারা USA এর যে কোন একটা স্টেটে আপনার পছন্দমত নামে বিজনেস সেটআপ করে দিতে পারবে এবং আমেরিকান সরকারের যতো ধরনের লিগাল ডকুমেন্টস লাগে, সেসব গুলো সে আপনার নাম দিয়ে বানিয়ে সাবমিট করে দিতে পারবে।

এক্ষেত্রে ঝামেলা যেটা হয়, বছর বছর ট্যাক্স সাবমিট করা, BOI রিপোর্ট সাবমিট করা ইত্যাদি আপনাকেই নিজে খোঁজখবর নিয়ে আপডেটেড থাকতে হবে যে কখন কোনটার সময় হয়েছে এবং কখন কি কি করতে হবে এইসব। ট্যাক্স এবং স্টেট ফাইলিং নিয়ে অভিজ্ঞতা না থাকলে এইসব কাজ বেশ কঠিনই মনে হবে আপনার কাছে।

একটা মজার স্মৃতি শেয়ার করে শেষ করি আজকের পোস্টটা। স্কুলে থাকতে প্রথমদিকে আমার Permutations and Combinations এর অংকগুলো বেশ কঠিন লাগতো। মানে এইগুলো দেখতেই হিজিবিজি লাগতো, তাই ধরতামই না। একটা জিনিস এর আউটলুক দেখেই কঠিন ভেবে ফেলা মনে হয় একটা ডিজিজ। তো, পরীক্ষার সময় ঘনিয়ে আসায় একদিন এই জিনিসটা নিয়ে বসলাম। কয়েক ঘণ্টা ঘাটাঘাটির পর বুঝলাম, এলজেব্রায় সবচেয়ে সহজ যদি কোন চ্যাপ্টার থাকে, তাহলে এই Permutations and Combinations টাই প্রথম দিকে থাকবে।

সুতরাং - আমার উপরের স্টেপসগুলো যদি কঠিন মনে হয়, তাহলে এইটা নিয়ে মাথা ঠাণ্ডা করে একদিন বসেন। প্রত্যেকটা স্টেপ ভালোভাবে বুঝার চেষ্টা করেন। গুগল করে করে উপড়ে উল্লেখিত সব সাইটগুলো নিয়ে ঘাটাঘাটি করেন। আশা করি অনেক সহজ লাগবে একটা সময়।

আরেকটা কাজ করতে পারেন। এইটাকে একটা শর্টকাট বলতে পারেন 📕

আমি একটা কোর্সে এই সব স্টেপগুলো ভিডিও আকারে একদম নতুনদের উপযোগী করে স্টেপ বাই স্টেপ দেখিয়েছি লাইভ। জাস্ট আপনার মাথায় যদি আপনার ব্যবসার একটা নাম থাকে, সেটা মাথায় রেখে আমার ভিডিওতে দেখানো মতো সব এক্সাক্টলি ফলো করতে পারলেই আপনি আজ এবং এখনিই ইউএসএ তে একটা বিজনেস ফর্ম করে ফেলতে পারবেন।

আমি জাস্ট চিন্তা করে দেখলাম, এই সহজ জিনিসটা যদি আমি ১০ বছর আগে জানতাম; তাহলে কয়েকটা ফেইক পেপাল একাউন্ট হাজার ডলার সহ ফ্রিজ হওয়ার পর এতোগুলো টাকাসহ লস হতো না, নিজের এজেন্সিটার একটা সত্যিকারের আমেরিকান ব্যবসায়িক ভিত্তি থাকলে ইউএসএর মতো ৩০০+ ট্রিলিয়ন ডলারের মার্কেটে ১০ বছর আগে থেকেই ঝাপ দেয়া যেতো, অন্তত স্টং একটা রেপুটেশন থাকতো একটা আমেরিকান কোম্পানি হিসেবে যেটা অনেক অনেক ভাবে হেল্প করতে পারতো আমাকে, অনলাইনে যে কোন ধরনের ডিজিটাল প্রোডাক্ট সেলিং এবং প্লানিং এ ক্যারিয়ারের একদম শুরু থেকেই মনোযোগ দেয়া যেতো।

এইগুলো যদি প্রাইসিং করা হয় - তাহলে এর মূল্য অনেক টাকা। আমি টুকটাক করে করে, অনেক সময় নষ্ট করে, অনেক ফেইক একাউন্ট বেশ কিছু টাকা সহ ফ্রিজ করে, কোন উপায় না থাকায় মিডিওকোর বিজনেস করে অনেক অপরচুনিটি লস করে করে সব শিখেছি।

কিন্তু আপনি যদি আজকে শুরু করতে চান, তবে আজকে থেকেই একটা ইউএস বিজনেস + সঠিক পেমেন্ট সিস্টেম নিজের পকেটে নিয়ে শুরু করতে পারবেন। কারণ I paid the major price for the success already...you just don't have to.

৭০% ডিস্কাউন্ট অফার চলছে এখন, কোর্সটির প্রাইস গিয়ে দাঁড়াবে জাস্ট ৩৩০০ টাকায় (Coupon Code: LetsGrow70) । পাশাপাশি পাচ্ছেন NShamimPRO গ্রুপের এক্সেস, এবং বিজনেস LLC বানানোই শুধু না - বিজনেস পারসোনা ক্রিয়েশন থেকে শুরু করে বিজনেসের নাম/লগো বানানো, অনলাইন বিজনেসের কন্ট্রাক্ট বা প্রোপজাল পেপার বানানো, ইনভয়েসিং, বিলিং এবং প্রজেক্ট ম্যানেজমেন্টসহ অনেক কিছুই আছে কোর্সটাতে। সাথে সাপোর্ট হিসেবে আমি তো আছিই।

কোর্স লিঙ্ক - https://nshamimpro.com/cou.../agency-business-llc-formation/

- জাস্ট অ্যাড টু কার্ট করে, সব ডিটেইলস দিয়ে এই কুপন কোড LetsGrow70 ব্যবহার করবেন 📕

কোন ধরনের প্রশ্ন থাকলে ইনবক্স খোলা আছে আপনার জন্যে।

নোটঃ এই পোস্টের সব স্টেপসগুলো ফলো করলে আপনি নিজে নিজেই সব কিছু করতে পারবেন। কোথাও ভুল হলে সময় আর কিছু টাকা - এইতো। কোর্স জাস্ট একটা শর্টকাট। আর শর্টকাট সবার জন্যে না।

Comments

Popular posts from this blog

Timus 1068

1068. Sum Time limit: 2.0 second Memory limit: 64 MB Your task is to find the sum of all integer numbers lying between 1 and  N  inclusive. Input The input consists of a single integer  N  that is not greater than 10000 by it's absolute value. Output Write a single integer number that is the sum of all integer numbers lying between 1 and  N  inclusive. Sample input output -3 -5 Problem Source:  2000-2001 ACM Northeastern European Regional Programming Contest (test tour) #include<iostream> #include<cstdio> #include<cmath> using namespace std; int main() {     int n, sum;     scanf("%d", &n);     sum = 0;     if(n>0)     {         sum = (n*(n+1))/2;     }     else if(n<=0)     {         sum = ((n*(n-1))/2)*(-1);         ...

codeforce problemset 758A solved

A. Holiday Of Equality time limit per test 1 second memory limit per test 256 megabytes input standard input output standard output In Berland it is the holiday of equality. In honor of the holiday the king decided to equalize the welfare of all citizens in Berland by the expense of the state treasury. Totally in Berland there are  n  citizens, the welfare of each of them is estimated as the integer in  a i  burles (burle is the currency in Berland). You are the royal treasurer, which needs to count the minimum charges of the kingdom on the king's present. The king can only give money, he hasn't a power to take away them. Input The first line contains the integer  n  ( 1 ≤  n  ≤ 100 ) — the number of citizens in the kingdom. The second line contains  n  integers  a 1 ,  a 2 , ...,  a n , where  a i  ( 0 ≤  a i  ≤ 10 6 ) — the welfare of the  i -th citizen. Output In the only li...

**Competitive Programming এর জন্য কি কি শিখতে হবে...**

link: https://github.com/me-shaon/bangla-programming-resources -------------------------------------------------------------------------------------------------------------------------- এলগোরিদম ব্যাসিক বিগ "O" নোটেশন  -  শাফায়েত আশরাফ কমপ্লেক্সিটি ক্লাস(P-NP, টুরিং মেশিন ইত্যাদি)  -  শাফায়েত আশরাফ ডাটা স্ট্রাকচার অ্যাারে (Array) অ্যারে ব্যাসিক অপারেশন  -  হাসান আবদুল্লাহ অ্যারে কমপ্রেশন/ম্যাপিং  -  শাফায়েত আশরাফ লিংকড লিস্ট (Linked List) লিংকড লিস্ট  -  শাফায়েত আশরাফ লিংকড লিস্ট ব্যাসিক অপারেশন  -  হাসান আবদুল্লাহ লিংকড লিস্ট  -  অনিন্দ্য পাল লিংকড লিস্ট – সি  -  মুনতাসির ওয়াহেদ ডাটা স্ট্রাকচার ও লিংকড লিস্ট  -  আলাভোলা কোডিং লিংকড লিস্ট  -  আলাভোলা ডাবলি লিংকড লিস্ট  -  মুনতাসির ওয়াহেদ স্ট্যাক (Stack) স্ট্যাক  -  শাফায়েত আশরাফ স্ট্যাক ব্যাসিক অপারেশন  -  হাসান আবদুল্লাহ স্ট্যাক বেসিক ডাটা স্ট্রাকচার  -  আহম...